শিরোনাম
Loading latest headlines...

সোমবার, ৩০ ডিসেম্বর, ২০১৯

সালাত কায়িমের ব্যাপারে আনুগত্যের শপথ গ্রহণ।

সোমবার, ডিসেম্বর ৩০, ২০১৯ 0
বার দেখা হয়েছে
৯/২. অধ্যায়ঃ
আল্লাহ্ তা’আলার বাণীঃ
 “তোমরা আল্লাহ্ অভিমুখী হও এবং তাঁকে ভয় কর আর সালাত প্রতিষ্ঠা কর, এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না” (সুরা আর-রূম ৩০/৩১)
৫২৩

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالَ حَدَّثَنَا عَبَّادٌ ـ هُوَ ابْنُ عَبَّادٍ ـ عَنْ أَبِي جَمْرَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَدِمَ وَفْدُ عَبْدِ الْقَيْسِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا إِنَّا مِنْ هَذَا الْحَىِّ مِنْ رَبِيعَةَ، وَلَسْنَا نَصِلُ إِلَيْكَ إِلاَّ فِي الشَّهْرِ الْحَرَامِ، فَمُرْنَا بِشَىْءٍ نَأْخُذْهُ عَنْكَ، وَنَدْعُو إِلَيْهِ مَنْ وَرَاءَنَا‏.‏ فَقَالَ ‏ "‏ آمُرُكُمْ بِأَرْبَعٍ، وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعٍ الإِيمَانِ بِاللَّهِ ـ ثُمَّ فَسَّرَهَا لَهُمْ شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَنِّي رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، وَأَنْ تُؤَدُّوا إِلَىَّ خُمُسَ مَا غَنِمْتُمْ، وَأَنْهَى عَنِ الدُّبَّاءِ وَالْحَنْتَمِ وَالْمُقَيَّرِ وَالنَّقِيرِ

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, একবার আবদুল কায়স গোত্রের একটি প্রতিনিধি দল আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এঁর দরবারে এসে বললো, আপনার ও আমাদের মাঝে সে ‘রাবীআ’ গোত্র থাকায় শাহ্‌রে হারাম (নিষিদ্ধ মাসসমুহ) ছাড়া অন্য কোন সময় আমরা আপনার নিকট আসতে পারিনা। কাজেই আপনি আমাদের এমন কিছু নির্দেশ দিন যা আমরা নিজেরাও গ্রহন করবো এবং আমাদের যারা পিছনে রয়ে গেছে তাদের প্রতিও আহবান জানাবো। আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আমি তোমাদের চারটি বিষয়ে নির্দেশ দিচ্ছি, আর চারটি বিষয় হতে তোমাদের নিষেধ করছি। নির্দেশিত বিষয়ের মাঝে একটি হল ‘ঈমান বিল্লাহ’ (আল্লাহ্‌র প্রতি বিশ্বাস স্থাপন করা)। অতঃপর তিনি তাদেরকে ব্যাখ্যা করে বুঝালেন যে, ‘ঈমান বিল্লাহর’ অর্থ হলো, এ কথার সাক্ষ্য দেয়া যে, সত্যিকার অর্থে আল্লাহ্ ব্যতীত প্রকৃত কোন ইলাহ নেই আর আমি আল্লাহ্‌র রসূল; সালাত কায়েম করা, যাকাত দেয়া, আর গনীমতের মালের এক পঞ্চমাংশ দান করা। আর তোমাদেরকে নিষেধ করছি কদুর পাত্র, সবুজ রঙের মাটির পাত্র, বিশেষ ধরনের তৈলাক্ত পাত্র ও গাছের গুড়ি খোদাই করে তৈরি পাত্র ব্যবেহার করতে।

হাদিসের মানঃ সহিহ হাদিস
৯/৩. অধ্যায়ঃ
সালাত কায়িমের ব্যাপারে আনুগত্যের শপথ গ্রহণ।

৫২৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَ حَدَّثَنَا يَحْيَى، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ حَدَّثَنَا قَيْسٌ، عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ‏.‏

জারীর ইবনু 'আবদুল্লাহ্ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট সালাত আদায়, যাকাত প্রদান এবং প্রত্যেক মুসলমানকে নসীহত করার বায়’আত গ্রহন করেছি।

হাদিসের মানঃ সহিহ হাদিস









বিশ্বকোষ বিশ্বের সকল জ্ঞানের ভাণ্ডার

সোমবার, ডিসেম্বর ৩০, ২০১৯ 0
বার দেখা হয়েছে

বিশ্বকোষ বিশ্বের সকল জ্ঞানের ভাণ্ডার। সেই অর্থে ইসলামী বিশ্বকোষ হইল ইসলাম সম্পর্কিত বিভিন্নমুখী জ্ঞানের ভাণ্ডার। ইসলামের ব্যাপক বিষয় ইসলামী বিশ্বকোষের অন্তর্ভুক্ত। ইসলাম সীমিত অর্থে কোন ধর্মমাত্র নহে, বরং ইসলাম একটি

পূর্ণাঙ্গ জীবনবিধান। একটি অনুপম জীবন ব্যবস্থা হিসাবে ইসলাম বিশ্বকে উপহার দিয়েছে একটি নৈতিক মানদণ্ড। ইসলামের বৈচিত্ৰ্যময় ইতিহাসে আমরা পেয়েছি জীবনের বিভিন্ন ক্ষেত্রে সাধনা উজ্জল অসংখ্য মহৎ ব্যক্তিত্ব। সভ্যতার ইতিহাসে ইসলামের স্থান সকল কিছুর শীর্ষে। জীবন ও ইতিহাসের প্রতিটি স্তরে এবং সৃষ্টির প্রতিটি বিষয়ে ইসলামের অখণ্ড মনােযোগ রহিয়াছে এবং সেই সঙ্গে রহিয়াছে উহার বিশেষ ভূমিকা ও অবদান। আর সেইজন্যই ইসলামের জ্ঞান-বিজ্ঞানের পরিধি এত ব্যাপক, বৈচিত্ৰ্যময় ও বহুমাত্রিক।

ইসলামের এই ব্যাপক ও বহুমাত্রিক বিষয়সমূহ বাংলাভাষী পাঠকদের সম্মুখে উপস্থাপনের লক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক ১৯৮০ সালে ইসলামী বিশ্বকোষ প্রণয়নের জন্য একটি প্রকল্প গ্ৰহণ করে। অল্প সময়ের মধ্যে দুই খণ্ডে সমাপ্ত সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষ প্রণয়ন ও প্ৰকাশ করা হয় । বাংলাভাষী পাঠক সমাজে ইহার ব্যাপক সাড়া ও চাহিদা লক্ষ্য করিয়া পরবর্তী কালে পঁচিশ খণ্ডে বৃহত্তর ইসলামী বিশ্বকোষ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। কিন্তু বিষয়ের ব্যাপকতার কারণে ষোলতম খণ্ড দুই ভাগে এবং চব্বিশতম খণ্ড দুই ভাগে বিভক্ত করিয়া মোট ২৮ খণ্ডে তাহা সমাপ্ত হয়। মাত্র ১৫ বৎসর সময়ের মধ্যে বাংলা ভাষায় সর্ববৃহৎ এই প্রকাশনার কাজটি ২০০০ সালে সমাপ্ত হয় ।

ডাউনলোড:
  • Islami Bisshowkosh Part 01
  • Islami Bisshowkosh Part 02
  • Islami Bisshowkosh Part 03
  • Islami Bisshowkosh Part 04
  • Islami Bisshowkosh Part 05




গুরুত্বপূর্ণ কিছু স্বাস্থ্য টিপস্ জেনে রাখুন

সোমবার, ডিসেম্বর ৩০, ২০১৯ 0
বার দেখা হয়েছে
স্বাস্থ্য টিপস্
  • মাছ একটি পুষ্টিসর্মদ্ধ খাবার একজন সুস্থ মানুষের প্রতিদিন অন্তত ২০০গ্রাম মাছ খাওয়া উচিৎ
  • দাঁতে ব্যথা করলে এক টুকরো আদা কেটে নিয়ে চিবাতে থাকুন। দেখবেন কিছুক্ষনের মাঝেই ব্যাথা কমে গেছে
  • আমাদের পরিবারের প্রবীণদের খাবার হজম করার ক্ষমতা হ্রাস কম। তাই তাদের সহজপাচ্র, কম মসলা যুক্ত খাবার খেতে দিন
  • নিয়মিত আমড়া খেলে মুখের অরুচি দূর করে এবং ক্ষুধাবৃদ্ধি করে তাই নিয়মিত আমড়া খাওয়ার অভ্যাস করুন
  • দেহের রক্ত চলাচল স্বাভাবিক হৃদরোগ প্রতিরোধ ভিটামিন-কে যুক্ত খাবার যেমন-মাছ, মাংস, ডিম ইত্যাদি খাবার খান
  • রক্তে জিংকের অভাব হলে ব্রণ হবার সম্ভাবনা বেশি থাকে। তাই ব্রণ থেকে বাঁচতে জিংকযুক্ত খাবার খান
  • রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রনে নিয়মিত উচ্চ আঁশ যুক্ত খাবার যেমন- শিম,বাদাম মাছ খাবার তালিকায় রাখুন
  • চর্বিযুক্ত খাবার দেহের ওজন বাড়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয় তাই চর্বিযুক্ত খাবার যথাসম্ভব পরিহার করুন
  • যাদের শরীরের ওজন বেশী। তাদের পিত্তথলিতে পাথর হওঅর ঝুঁকি বেশি থাকে। তাই ওজন নিয়ন্ত্রন রাখুন
  •  







ফটো গ্যালারী

1/6
ওহুদ যুদ্ধ - হযরত মহাম্মদ (সা:) এর বিপ্লবী জীবন
2/6
মুসলিম নারীর বিধান
3/6
ইসলামি অর্থনীতিতে উপার্জন ও ব্যয়ের নীতিমালা
4 / 6
ইসলামীক জিজ্ঞাসাঃ লাঠি হাতে নিয়ে জুমার খুতবা দেয়া কি সুন্নত?
5/6
মসজিদে নববী যিয়ারতের কিছু আদব-কায়দা
6/6
উম্মাতে মুসলিমার দায়িত্ব

Islam-icon Profile.png